সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার সতীহাট কে.টি হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের সুজন সখীর ঘাট থেকে জোতবাজার পর্যন্ত রাস্তায় আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষের মাঝে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

২০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি জনকে পাউরুটি ও কলা প্রদানের পাশপাশি পরিবার প্রতি নগদ ১শত করে টাকা বিতরণ করা হয়।

সতীহাট কে.টি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অমল চন্দ্র সরকারে নের্তৃত্বে এবং শিক্ষার্থীদের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রষ্ঠিানের সহঃপ্রধান শিক্ষক লুৎফর রহমান, শিক্ষক মাহবুবুর রহমান, ইসকেন্দার আলী, নাজমুল হোসেন, লাভলী আক্তার, আনোয়ার হোসেন, সাইফুর রহমান প্রমূখ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য এলাকার সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান অধ্যক্ষ অমল চন্দ্র সরকার।

স/অ