সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Silk City১০ জুন ২০২৪২ মিনিট পড়া
পোরশায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
পোরশা প্রতিনিধি:
“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতযোগিতাটি অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনেই সমাজ গঠনের উপায় বিষয়ে তয় ধাপে আয়োজিত চুড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগিতায় শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ১ম স্থান এবং শিশা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় ২য় স্থান অধিকার করেন।
এতে তিনজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আরিফ আদনান।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তানভীর আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা একেএম ওলিউল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেক। এসময় একাডেমিক সুপার ভাইজার কনক কান্তি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক বাবুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মোশারফ হোসেন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ইউএনও আরিফ আদনান প্রতিযোগতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।