ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক “সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্দ্যোগে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজ, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ স্নাতক মহাবিদ্যালয়, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজ, সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা, কানসাট সোলেমান ডিগ্রি কলেজ ও বিনোদপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একই সময়ে একই স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং মানববন্ধন থেকে সকলকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।
অপরদিকে এরআগে শিবগঞ্জ থানার আয়োজনে জঙ্গীবাদ-সন্ত্রাস দমনে শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিবগঞ্জ থানার ওসি রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
বক্তারা আলোচনা সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ, সামাজিক অস্থিশীলতা প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অগ্রগতি ভূমিকা পালন করার আহ্বান জানান।
স/অ









