সদ্য প্রকাশিত
নওগাঁ

‘শিক্ষার মানোন্নায়নে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল করণের বিকল্প নেই’

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
‘শিক্ষার মানোন্নায়নে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল করণের বিকল্প নেই’

আত্রাই প্রতিনিধি:

আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শিক্ষার গুণগত মানোন্নায়নে শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল করণের বিকল্প নেই।

সোমবার সকালে উপজেলার ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুল চত্বরে ডিজিটাল করণ উদ্বোধন ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশ আজ অনেক দুর এগিয়েছে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খ্যাতের উন্নতি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা জানান দিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল করণের আওতায় নিয়ে আসা প্রয়োজন।

মাষ্টার মাইন্ড বিএম কলেজের অধ্যক্ষ ডিএস জাহিদুল ইসলামের সঞ্চালনায় শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেটিজেন আইটি লিমিটেডের জেনাল পাটর্নার তৌফিক বাবু, প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, ভবানীপুর পিএস ল্যাবরেটরি কিন্ডার গার্টেন এ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুরী, আত্রাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, শাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

স/অ