অপরাধ ও দুর্নীতি

শাহজালালে ২৩ কেজি সোনা আটক

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি সোনাসহ আতাউল মজিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বুধবার (২৪ আগস্ট) রাতে এ সোনা আটক করেন বিমানবন্দর কাস্টমস সদস্যরা।

 

ঢাকা কাস্টমস হাউসের এসি এইচ এম আহাদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রী মজিদ হুইল চেয়ারে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্রাশি করা হয়।

 

এসময় তার কোমরের ব্যথা নাশক বেল্টের ভেতর থেকে ২২৩ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ১১ কোট টাকা।

সূত্র: বাংলানিউজ