সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

শালিকাকে অপহরণ : ১৫ দিনেই শ্রীঘরে দুলাভাই

নিউজ ডেস্ক১০ জুন ২০২০১ মিনিট পড়া
শালিকাকে অপহরণ : ১৫ দিনেই শ্রীঘরে দুলাভাই

নিজস্ব প্রতিবেদক :

২৫ মে ঈদের দিন। রাজশাহীর বাগমারা উপজেলায় শশুড় বাড়ি থেকে এলাকায় বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ছোট্ট শালিকাকে নিয়ে পালায় দুলাভাই। তবে পালিয়েও শেষ রক্ষা হলো না বাগমারার এই ২৪ বছর বয়স্ক জামাইয়ের।

ঘটনার পর অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে স্ত্রী বাদী হয়ে নিজের বোনকে অপহরণের অভিযোগ এনে বাগমারা থানায় মামলা করেন। আর ১৫ দিনের মাথায় ৯জুন রাজশাহী জেলা পুলিশ বগুড়ায় অভিযানে ভিকটিম শালিকাসহ দুলাভাইকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম কুরবান শেখ নয়নের। তিনি নওগাঁ জেলার আক্রাই থানাধীন খলিফাপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, মামলার প্রেক্ষিতে, বাগমারা থানার এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় গত ৯জুন বগুড়া সদর থানার ইসলামপুর হরিদারি এলাকা হতে উক্ত ভিকটিম ও আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স/রা