নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ভোরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়া শ্রদ্ধা নিবেদন করেন শিবগঞ্জ প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আমিনুল হক সোনা, দপ্তর-প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারেক, কার্যনির্বাহী সদস্য জালাল উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকেরা।

স/অ









