সদ্য প্রকাশিত
ময়মনসিংহ বিয়ের জন্য চাপ ও চড় মারায় কিশোরীকে শ্বাসরোধে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি : এমপি আবুল কালাম সুপারি পেড়ে বাড়ি ফেরার পথে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক গাজীপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার সংস্কৃতি প্রতিমন্ত্রী ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নীলনকশা করছে আ. লীগ রংপুরে চার খুন : ৩০ নভেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করবে ডিবি তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান তথ্য অধিকার ফোরামের মানহানির মামলা করলেন তানজিন তিশা ১৯ ছক্কায় তাণ্ডব, বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আরিয়া
খেলা

শনিবার বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
শনিবার বাংলাদেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

চলতি বছরের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। এবারের এই আসরে অংশ নিবে আটটি দল। তার আগে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি অংশ নিতে যাওয়া আটটি দেশে ঘুরছে।

তারই অংশ হিসেবে আগামীকাল শনিবার বাংলাদেশে আসবে এই ট্রফি। থাকবে ২০ তারিখ পর্যন্ত। ট্রফিটে শনি ও রোববার এই দুদিন রাখা হবে যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে রাখা হবে। যাতে সবাই ট্রফিটি দেখতে পারে। শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রফিটি সেখানে থাকবে।

যমুনা ফিউচার পার্ক থেকে পরে ঢাকার একটি আইকনিক লোকেশনে নিয়ে যাওয়া হবে আনুষ্ঠানিক ফটোশ্যুট করার জন্য। ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামেও। যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারেন কিংবা ভিডিও করতে পারেন। এর পাশাপাশি ইউনিসেফ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও ভালো কিছু উদ্যোগ হাতে নিয়েছে।

ট্রফিটির ওজন ৩ কেজি ১ গ্রাম। উচ্চতা ৪৬ সেন্টিমিটার। এর ভিত্তিটির আয়তন ৪৭ সেন্টিমিটার। আর উপরের অংশের আয়তন ৪৮ সেন্টিমিটার।

সূত্র: রাইজিংবিডি