সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
অফ ফর্ম থেকে ফিরে নিজের পছন্দের জায়গায় আবার থিতু হয়েছেন সৌম্য সরকার। সবাই জানে যে, সুযোগ পেলেই নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করেন ইমরুল কায়েস। কিন্তু অসংখ্য প্রতিভাবানের ভীড়ে তার সুযোগ হয়না নিয়মিত। আজ তামিমের অসুস্থতার জন্য সুযোগ পেয়েছেন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নেমেয় ।বিধ্বংসী ব্যাটিংয়ে ছাড়িয়ে গেছেন তামিমের নিয়মিত সঙ্গী সৌম্য সরকারকে।
স্কোর: ১২৪/২ (১৩ ওভার)
দলীয় শতক: সেকুগে প্রসন্নর বলে মিড উইকেট ও লং অনের মাঝ দিয়ে চার মারলেন সাকিব আল হাসান। ৯৬ থেকে বাংলাদেশ পৌঁছে গেল শতরানে। ৯.৫ ওভারে দলীয় শতরান তুলে নেয় বাংলাদেশ। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০১।

টস : বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
পরিবর্তন: বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তামিম ইকবাল ও তাসকিন আহমেদ খেলছেন না। একাদশে এসেছেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবীরা, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্ডা সিরিবর্ধনা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও বিকুম সঞ্জয়া।
শেষবারের মত মাশরাফি: শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। আগেই ঘোষণা দিয়েছিলেন এ ম্যাচের পর টি-টোয়েন্টি জার্সি তুলে রাখবেন টাইগার দলপতি।
মাশরাফিকে জয় উপহার দিতে পারবে তো সতীর্থরা? মোসাদ্দেক হোসেন সৈকত গতকালই বলেছিলেন মাশরাফির জন্য মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফির বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে চান সতীর্থরা। লঙ্কানদের বিপক্ষে শেষ হাসিটা কে হাসে সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।
সুত্র: কালের কণ্ঠ ও রাইজিংবিডি










