নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে শতভাগ পাস রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানই। এর মধ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র একজন শিক্ষার্থী। সেই পরীক্ষার্থী আবার ফেল করেছে। ফলে স্কুলটির ফেলের হার শতভাগ।
শতভাগ ফেল করা স্কুলটির নওগাঁর পোরশা উপজেলার। স্কুলটির নাম সারিয়ালা পূর্বপাড়া জুনিয়র হাইস্কুল। রাজশাহী শিক্ষাবোর্ডের শতভাগ ফেল করা একমাত্র স্কুল এটি।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ তরুণ কুমার সরকার জানান, ওই স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষায় একজন অংশ নিয়ে একজনই ফেল করেছে। ফলে ওই স্কুলের ফেলের হার শতভাগ। শিক্ষাবোর্ডের এই একটি মাত্র স্কুল শতভাগ ফেল করেছে। স্কুলটির এই বেহাল অবস্থা কেন, তা খোঁজ নিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৬৮। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ২৬ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় উত্তীর্ণ হয় ২ লাখ ২১ হাজার ৬১৭ জন শিক্ষার্থী।
ছেলে শিক্ষার্থী ১ লাখ ১১ হাজার ৮০৬ জন। পাশের হার শতকরা ৯৭ দশমিক ৪৩। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১ লাখ ১৫ হাজার ৮৬ জন। পাশের হার শতকরা ৯৭ দশমিক ৯২।
স/আ










