সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ২,৭৫০

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
লেবাননে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ২,৭৫০

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে এক ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই হাজার ৭৫০ জন। নিহতের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশজুড়ে পেজার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরা ও গার্ডিয়ানের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে, দেশজুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস (পেজার) একযোগে বিস্ফোরণে এক মেয়ে ও তাদের দুই যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছেন।

সরকারের এক মুখপাত্র এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেন, পেজার বিস্ফোরণের জন্য ইসরাইল দায়ী। এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।

রয়টার্সের তিমুর আজহারি জানান, লেবাননের তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।

এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল।

 

সূত্র: যুগান্তর