সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

লেবাননে ফের বিস্ফোরণ, হতাহত শতাধিক

Silk City১৮ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
লেবাননে ফের বিস্ফোরণ, হতাহত শতাধিক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে বুধবার নতুন করে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। পরপর দুই দিনের বিস্ফোরণে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বৈরুতে তাদের শক্তিশালী ঘাঁটিতে তাদের সদস্যদের ব্যবহৃত ওয়াকি-টকি বিস্ফোরিত হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণ ও পূর্ব লেবাননে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হামলায় তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও ওয়াকি-টকিতে বিস্ফোরণের কথা জানিয়েছে।

হিজবুল্লাহর ব্যবহৃত শত শত পেজিং ডিভাইসের একযোগে বিস্ফোরণে লেবাননজুড়ে দুই শিশুসহ ১২ জন নিহত এবং দুই হাজার ৮০০ জনের মতো আহত হওয়ার এক দিন পর নতুন এ বিস্ফোরণ ঘটল।

আগের বিস্ফোরণের পর ইসরায়েলের ওপর দোষারোপ করা হয়েছে। ইসরায়েলের কাছ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কোনো পাওয়া যায়নি। মঙ্গলবারের ওই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে তারা ঘোষণা করেছিল, গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের লক্ষ্যকে প্রসারিত করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইও অন্তর্ভুক্ত করা হয়েছে।
হামলার পর হিজবুল্লাহ বলেছে, ইসরায়েল এই অপরাধমূলক আগ্রাসনের জন্য সম্পূর্ণরূপে দায়ী।

পাশাপাশি তারা গাজা যুদ্ধে হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার এবং আক্রমণের প্রতিশোধ নেবে বলে পুনর্ব্যক্ত করেছে।

 

সূত্র: কালের কণ্ঠ