রাজশাহীর খবর

লালপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

লালপুর প্রতিনিধি:
লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মুক্তার হোসেন (৫০) নামক এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিল সহ আটক করেছে লালপুর থানা পুলিশ। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মুক্তার হোসেন রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের নূরুল ইসলাম সরকারের ছেলে।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এস.আই শরিফুল ইসলাম ও এ.এস.আই আব্দুর রউফের  নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী নামক স্থানে অভিযান চালায়। এ সময়  মুক্তার হোসেনকে ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ওবায়েদ জানান, মুক্তার দীর্ঘদিন ধরে লালপুর- বাঘা রুটে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
স/শ