সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
নাটোর

লালপুরে তিলকপুর-গৌরীপুর পদ্মা নদীর বাম তীর সংরক্ষন কাজের উদ্ধোধন

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
লালপুরে তিলকপুর-গৌরীপুর পদ্মা নদীর বাম তীর সংরক্ষন কাজের উদ্ধোধন

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর বাম তীর সংরক্ষন আর সি.সি ব্লক স্থাপন ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের লালপুর উপজেলার তিলকপুর হতে গৌরীপুর পর্যন্ত ৪ কোটি ২৯লক্ষ ৭৯হাজার টাকা ব্যায়ে ৯৬৫ মিটার কাজের  শুভ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, লালপুরে অর্থনৈতিক অঞ্চল হবে, এখানে ৬০ হাজার মানুষ কাজ করবে। আর পদ্মা নদীর বাম তীর এলাকা হবে মিনি পার্ক পর্যটন এলাকা । এই অঞ্চল হবে কক্সবাজার এবং সিঙ্গাপুরের মত পর্যটন এলাকা। দেশী-বিদেশী মানুষ এই পর্যটন এলাকা ভ্রমণ পিয়াসি মানুষ দর্শন করবে। আমি সংসদে নদী ভাঙ্গন এলাকার মানুষের জন্য কথা বলেছি।’

 

তিনি আরো বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে মৎস্য উৎপাদনে ৪র্থ তম স্থান অধিকার করেছে। আগামীতে এই এলাকার জেলে ও মৎস্যজীবীদের তালিকা করে ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

 

২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নায়ন বোর্ড,পাবনা প্রকল্প পরিচালক আমিরুল হক ভূঁঞা, নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, ঠিকাদার আব্দুল আওয়াল ও গোলাম রব্বানী।

 

এছাড়ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়াশীলীগের যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল,সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, ২নং ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, ঈশ্বরদী উপজেলার ১নং সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কোমরপুর হতে সাঁড়া ঝাউদিয়া পর্যন্ত ও লালপুর উপজেলার তিলকপুর হতে গৌরীপুর পর্যন্ত ২২৬ কোটি ৪লক্ষ ৯১হাজার টাকা ব্যায়ে ৭.৫৮৫ কিলোমিটার পদ্মা নদীর বাম তীর সংরক্ষন আর সি.সি ব্লক স্থাপন ১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের কাজ শুরু হয়েছে।
স/অ