সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে জালাল উদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে জালাল উদ্দিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লালপুর প্রতিনিধি:

নাটোরের লালপুরে জালাল উদ্দিন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার লালপুর ত্রিমোহনী চত্ত্বরে মানববন্ধন পালন করে এলাকাবাসী।
এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, নিহতের মা রাজিয়া বেওয়া, আমানুল্লাহ প্রমূখ।

 

বক্তব্যে নিহত জালালের মা আবেগজড়িত কন্ঠে বলেন, আমার বুক খালি করেছে যারা, তাদের আমি শাস্তি চাই।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক নারী পুরুষ।

 
উল্লেখ্য, নাটোরের লালপুর উপজেলার দক্ষিন লালপুর পদ্মার চর এলাকায় একটি মোটরের ক্ষেত থেকে ২৫ ডিসেম্বর সকালে জালাল উদ্দিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই আলাউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

স/অ