সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে চারটি ভেজাল গুড় তৈরী কারখানার মালিককে জরিমানা

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে চারটি ভেজাল গুড় তৈরী কারখানার মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের লালপুরে চারটি ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব ও উপজেলা প্রশাসন। এ সময়  বিপুল পরিমান ভেজাল গুড়, চিনি ও জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর কেমিকেল জব্দ করা হয়েছে। এ সময় কারখানার চার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার আশরাফুল ইসলাম জানান, বুধবার সকালে লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এবং কলনীপাড়ায় অভিযান চালায় র‌্যাব-৫ ও লালপুর উপজেলা প্রশাসন। এসময় ভেজাল গুড় তৈরী চারটি কারখানার সন্ধান পায় তারা। পরে জনস্বাস্থ্যর জন্য ক্ষতিকর কেমিকেল, তৈরীকৃত ভেজাল গুড়, ৫৭বস্তা চিনি জব্দ করে ভ্রাম্যমান আদালত।
ভেজাল গুড় তৈরী করে বাজারজাত করার অপরাধে কারখানার চার মালিক বালিতিতা ইসলামপুর গ্রামের একাবর আলী, গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান এবং কলনীপাড়ার সিকদার আলীকে চার লাখ টাকা জরিমানা করে লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম। পরে জব্দ করা গুড়গুলো ধ্বংস করা হয়।
স/শ