সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে আওয়ামীলীগের উদ্যাগে হানাদার মুক্ত দিবস পালিত

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
লালপুরে আওয়ামীলীগের উদ্যাগে হানাদার মুক্ত দিবস পালিত

লালপুর প্রতিনিধি:
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে লালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন, সাধারন লালপুর আবু বক্কর সিদ্দিক পলাশ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল প্রমুখ।
এছাড়া লালপুর পাবলিক লাইব্রেরির উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে এ দিবসটি উপলক্ষে উপলক্ষ্যে লালপুর পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বিকেলে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি লালপুরের গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন শেষে লাইব্রেরী চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকিয়াব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মাস্টার, বজলুর রহমান মাস্টার, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সালাহ উদ্দিন, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, পরিচালক তৌফিক সরোয়ার চপল, লালপুর পাবলিক লাইব্রেরী সভাপতি গোলাম মোর্শেদ রিপন, সম্পাদক, মাইদুল ইসলাম, লালপুর বার্তার সম্পাদক এ এম রায়হান প্রমুখ।

 

 

স/আ