নাটোর

লালপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে নাটোরের লালপুর উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল ২০২৬) কদমচিলান ইউনিয়নের পাল্লাভবানীপুর এলাকায় (হাজিরহাট সংলগ্ন) এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কদমচিলান ইউনিয়নের পাল্লাভবানীপুর এলাকায়

অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত

একটি এক্সকাভেটরের ব্যাটারি জব্দ করা হয় বলে জানা গেছে।

এর আগে, গত ৫ এপ্রিল রাত ১১টা থেকে ৬ এপ্রিল রাত ২টা পর্যন্ত  বিলমারিয়া ও লালপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর চর এবং মঞ্জিলপুকুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। তবে ওইসব স্থানে কোনো অবৈধ কার্যক্রমের আলামত পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।