সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

লন্ডন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে নারীরা

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
লন্ডন হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে নারীরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিটেনের লন্ডনে গত সপ্তাহে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের স্বজন ও আহতের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সেখানকার নারীরা।

 

স্থানীয় সময় রোববার নারীরা বেদনার প্রতীক নীল রংয়ের পোশাক পরে এক মানববন্ধনে সামিল হন। একই সঙ্গে তারা ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

এ সময় তারা নিহতদের স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে পাঁচ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন।

 

গত ২২ মার্চ স্থানীয় সময় বিকেল পৌনে ৩টার দিকে ওই সন্ত্রাসী হামলায় মোট চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

সূত্র: বাংলা নিউজ