সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

লংগদুতে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক৪ জুন ২০১৭২ মিনিট পড়া
লংগদুতে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় পাহাড়ীদের হত্যা, হামলা, ঘরবাড়িতে অগ্নী সংযোগ, ভাংচর, লুটপাট ও ঘটনার সাথে জড়িতেদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।

 
জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁর শাখার আয়োজনে এতে সভাপতিত্বে করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা।

 
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী, শহীদ হাসান স্বপন, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁর শাখার সাধারণ সম্পাদক ভারত পাহান, জাতীয় আদিবাসি পরিষদ নওগাঁর শাখার সাংগাঠনিক সম্পাদক বিশ্বনাথ উরাও।

 
এ সময় বক্তারা বলেন, রাঙ্গামাটিতে যুবলীগের নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যার মিথ্যা অভিযোগে সরকার সমর্থিত আওয়ামীলীগ, তার অঙ্গ সংগঠন ও বাঙ্গালীরা রাঙ্গামাটির লংগদু উপজেলায় নিরীহ পাহাড়ীদের হত্যা, হামলা, ঘরবাড়িতে অগ্নী সংযোগ, ভাংচর, লুটপাট করে। এ ঘটনায় সময় স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করে।

 
বক্তরা আরো বলেন, পাহাড়ী এলাকা থেকে বাঙ্গালীদের সরিয়ে এনে তাদের এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করা সুযোগ দেয়ার আহবান জানান। এছাড়াও এ ঘটনায় আদিবাসীদের হত্যা, হামলা, ঘরবাড়িতে অগ্নী সংযোগ, ভাংচর, লুটপাটের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়েছে।

 
এই কর্মসূচীতে সিপিবি, বাসদ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, জাসদ, নওগাঁর একুশে উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ অংশ গ্রহণ করেন।
স/শ