সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রোহিঙ্গাদের উপর পাশবিক নির্যাতন বন্ধের দাবিতে সাপাহারে মানববন্ধন

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
রোহিঙ্গাদের উপর পাশবিক নির্যাতন বন্ধের দাবিতে সাপাহারে মানববন্ধন

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মায়ানমার সরকারের পাশবিক নির্যাতন, গণহত্যা ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাপাহারের সর্বস্থরের জনসাধারণের উপস্থিতিতে বুধবার বিকেলে সদরের জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত থেকে মায়ানমার সরকারের পাশবিক নির্যাতন, গণহত্যা ও শিশু নির্যাতন বন্ধের দাবী জানিয়ে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: আব্দুল কাদের,ডা:অর্জুন সাহা প্রমুখ।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন এবং রোহিঙ্গাদের সাহায্য করার জন্য ত্রাণ তহবিল গঠন তথা পৌছানোর সু-ব্যবস্থা করা হবে বলে বক্তারা জানান।

স/অ