রাজশাহীর খবর

রুয়েটের জিয়া হলে শিক্ষককে আটকে রাখার জের ধরে উত্তেজনা

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ জিয়িউর রহমান হলে এক শিক্ষককে আটকে রাখার জের ধরে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের এক কর্মীকে চড় মারার ঘটনার জের ধরে ওই শিক্ষককে আটকে রাখা হয়। এ সময় ওই শিক্ষককেও লাঞ্চিত করা হয় বলে একাধিক অসমর্থিত সূত্র দাবি করেছে।

 

এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিক থেকে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ জিয়াউর রহমান হলের সামনে গিয়ে অবস্থান নেয়।

 

রুয়েটেরে একটি সূত্র সিল্কসিটি নিউজকে জানিয়েছে, রুয়েট ছাত্রলীগের কর্মী সাকিল কবীরকে রসায়ন বিভাগের শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর রায় চড় মারেন। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শিক্ষককে শহীদ জিয়া হলে আটকে রাখেন। এসময় তাকেও লাঞ্চিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এদিকে অসমর্থিত সূত্র দাবি করেছে, শিক্ষক শঙ্কর রায়কে আটকে রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে লাঞ্চিতও করে।

 

এদিকে আরেকটি সূত্র নিশ্চিত করেছে, রুয়েটের ওই শিক্ষক মহানগর আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি নগরীর তালাইমারী এলাকায় নেতৃত্ব দেন। তাকে রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলে আটকে রেখে লাঞ্চিত করার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

তারা রাত ১০টার দিকে রুয়েটের ভিতরে ঢুকে ওই শিক্ষককে উদ্ধারের জন্য এগিয়ে যেতে থাকেন। এ নিয়ে রুয়েট ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ রুয়েটের প্রধান ফটকের সামনে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের আটকে দেন।

 

তবে তাদের মধ্যেও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুয়েটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নগরীর মতিহার থানার একাধিক সূত্র নিশ্চিত করেছে।

 

স/আর