সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে নওগাঁয় সিপিবি’র আলোচনা সভা

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে নওগাঁয় সিপিবি’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) কেন্দ্রীয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রখ্যাত অর্থনীতিবিদ ড. এমএম আকাশ বলেন, ৭২দিনের ফরাসী বিপ্লবের অভিজ্ঞতায় কার্লমার্কস ও ফেডারিক এঙ্গেলস যা লিখেছিলেন ১৯১৭সালে রুশবিপ্লবের মাধ্যমে লেলিন তা বাস্তবে রুপদান করেছিলেন। রুশবিপ্লব বিশ্বব্যাপী মানুষ জাতিকে মুক্তমানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখিয়েছিলেন তার প্রাসঙ্গিকতা এখনো বিদ্যমান।

 

রুশ বিপ্লবের শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) নওগাঁ জেলা কমিটি আয়োজিত “প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

শুক্রবার বিকেল ৫টায় শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে পার্টির জেলা কমিটির সভাপতি মহসীন রেজার সভাপতিত্বে এ আলোচনা সভাটি সঞ্চালন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

 

সভায় জেলার সিপিবির সাবেক সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, ময়নুল হক মুকুল, কবি আতাউল হক সিদ্দিকী, অধ্যক্ষ গোলাম মর্তুজা রেজা, সদর সিপিবি’র সাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স/শ