নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও রুয়েটের সাবেক শিক্ষার্থী মো. আশরাফ উদ্দিন। রবিবার (৪ মে) দুপুরে উপাচার্যের দপ্তরে পৌঁছালে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

সৌজন্য সাক্ষাৎকালে এমপি মো. আশরাফ উদ্দিন রুয়েটে কাটানো তাঁর ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন।









