সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ১

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জিজান থেকে দেশটির রাজধানী রিয়াদে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) স্থানীয় সময় ভোররাতে ওয়াদি আল-দাওয়াসা এলাকায় এই গাড়ি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার দোহার থানার মোহাম্মদপুর গ্রামের মুসলিম মোল্লা, দোহার জয়পাড়ার সেলিম ও মানিকগঞ্জের আব্দুর রশিদ রমজান। দুর্ঘটনায় ফরিদপুর ভাঙ্গা থানার আহত হারুনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়াদি আল-দাওয়াসারে অবস্থানরত নিহতদের আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, নিজেদের প্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে নেওয়ার চুক্তি করতে তারা জিজান গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। আর একজন আহত হন।
এদিকে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং থেকে বলা হয়েছে, দুর্ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তারা এ বিষয়ে লাগাতার খোঁজ-খবর নিচ্ছেন।

 

সূত্র: বাংলাট্রিবিউন