সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
নওগাঁ

রাস্তা সংস্কারে ধীর গতী, বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাস্তা সংস্কারে ধীর গতী, বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে জিরো পয়েন্ট হয়ে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ব্যস্ততম সদর রাস্তা। এসব রাস্তার কাজ ধীর গতীতে হওয়ায় কারণে অল্প বৃষ্টিতেই বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে অস্বস্থি ও দুর্ভোগ নেমে এসেছে।

বর্ষায় গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় সদরের প্রাণ কেন্দ্র জিরোপয়েন্টসহ বিভিন্ন জায়গায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পথচারীরা পড়েছেন সবচেয়ে বেশি সমস্যায়।

পথ চলতে গিয়ে বাস-ট্রাক ও মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চাকার নিক্ষিপ্ত নোংরা পানি ও কাঁদাতে পথচারীদের জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।

অনেক পথ চারী পরছেন বিপাকে আবার শিক্ষার্থীদের পোষক নোংরা হওয়ার কারণে স্কুলে না গিয়ে বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে তাদের। গত জুন মাসে পত্নীতলা থেকে সাপাহার উপজেলা সদর হয়ে পোরশা সরাইগাছী মোড় পর্যন্ত রাস্তার কাজ শুরু হলেও অদ্যবদি উপজেলা সদরের প্রান কেন্দ্র জিরোপয়েন্ট রাস্তার কাজ এখনও শেষ হয়নি।

একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে পথচারীদের দূর্ভোগের সৃষ্টি হয়। অতি দ্রুত গতিতে রাস্তার কাজ সমাপ্ত করা না হলে জনজীবনে ভোগান্তি আরোও চরমে পৌছাবে বলে উপজেলাবাসী মনে করেন।

এ বিষয়ে পত্নীতলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: সাজ্জাদ হোসেন বলেন, ঈদের লম্বা ছুটির কারণে রাস্তার কাজ করতে কিছুটা হলেও বিলম্ব হয়েছে তবে যতো তারাতারি সম্ভব এ অসমাপ্ত রাস্তার কাজটি শেষ করা হবে বলে তিনি জানান।

 

স/আ