সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

রাশিয়ার পাঠানো ৭১ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
রাশিয়ার পাঠানো ৭১ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হামলার উদ্দেশ্যে রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোনের মধ্যে ৭১টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট।

স্থানীয় সময় রোববার ইউক্রেনের বিমানবাহিনী বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এ দাবি করা হয়।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোনগুলো পাঠিয়েছিল রাশিয়া। রাশিয়ার মোট ৭১টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া ইউক্রেনের আকাশসীমায় শনাক্ত ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। এই ড্রোনগুলো পরে হারিয়ে যায়।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলি অংশ থেকে রুশবাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমানবাহিনী।

ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে, নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমানবাহিনী।

 

সূত্র: যুগান্তর