রাজশাহীর খবর

রাবি শিক্ষক জলি আত্মহত্যা: সহকর্মী রাজা পুলিশ হেফাজতে

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনায় তার এক সহকর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয় চত্তর থেকে তুলে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ।
তিনি মো. আতিকুর রহমান রাজা একই বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। 
ওই পুলিশ কর্মকর্তা বলেন, আতিকুর রহমান রাজাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক জলির মরদেহ উদ্ধার করা হয়। পরে কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জলির ছোটভাই কামরুল হাসান বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেন।
এই ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলাদাভাবে তদন্ত করছে। রাবির সিন্ডিকেট সভায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি পুনর্গঠন শেষে কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়।

স/আর