সদ্য প্রকাশিত
রাজশাহী

রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজুকে বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজুকে বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখার ছাত্রলীগের ২৫তম সম্মেলনে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় রেজাউল করিম রাজুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আরবি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ৩০৬ নং কক্ষে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, প্রধান বক্তা ছিলেন রাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম হিমু ও সহ-সভাপতি সৈকত হুসাইন।

 

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম আরবি বিভাগ তথা শহীদুল্লাহ ভবনে ছাত্রলীগের অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। এবং এই ধারা থাকবে অব্যাহত। আজ আরবি বিভাগে শুধু মাদ্রাসার শিক্ষার্থীরাই পড়াশোনা করছেন না, এই আরবি বিভাগে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরাও পড়ছেন। এই বিভাগ ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মী ও বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। এসময় তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স/অ