সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সোনালী ব্যাংক পিএলসি’র রাণীনগর শাখায় এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে রাণীনগর শাখার নিচতলায় এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।

এদিন ভার্চুয়ালী যুক্ত হয়ে এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ওলিউজ্জামান। পরে সোনালী বাংক রাণীনগর শাখার ম্যানেজার এবিএম আঃ হাকীমের সভাপতিত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

এ সময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক রাণীনগর টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার, আবাদপুকুর শাখার ম্যানেজার শাকিনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহানা ফেরদৌস, সাধারণ সম্পাদক আফতাব হোসেন, রাতোয়াল বিশ^কবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।