সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করেন উপজেলা যুবলীগ।

সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন নেতাকর্মীরা। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। র‌্যালিতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এরপর র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ অনেকেই। এছাড়া সভায় উপজেলা এবং ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।