সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে বাবা-মার অভিযোগে মাদকসেবী ছেলের ৯ মাসের জেল

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৩১ মিনিট পড়া
রাণীনগরে বাবা-মার অভিযোগে মাদকসেবী ছেলের ৯ মাসের জেল

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় বাবা-মার অভিযোগে এক মাদকসেবী ছেলে জুয়েল টিকাদার (২৮) কে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও শাহাদাত হুসেইন এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত জুয়েল টিকাদার উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামের দেলবর টিকাদারের ছেলে।

ইউএনও শাহাদাত হুসেইন জানান, জুয়েল টিকাদার মাদক সেবন করে আসছিল। মাঝে মধ্যেই মাদক সেবনের টাকা না পেয়ে বাবা-মাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচার করতো। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে আটক করা হয়। এ সময় মাদক সেবন এবং পরিবারের লোকজনের উপর অত্যাচার করার বিষয়ে সত্যতা পাওয়ায় জুয়েলকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দন্ডপ্রাপ্ত জুয়েলকে এদিন দুপুরেই জেলহাজাতে পাঠানো হয়েছে।