নওগাঁ

রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন প্রায় ৪ হাজার রোগী

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপী মোল্লা ফ্রি মেডিক্যাল এন্ড ডেন্টাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ৪ হাজার রোগী। শুক্রবার ও শনিবার রাণীনগর সদরের বিষ্ণপুর দিঘীরপাড়া মোল্লা বাড়িতে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

ক্যাম্পিং-এ ডেন্টাল, চক্ষু, সার্জারী, মেডিসিন, গাইনী ও জন্মগত ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও অসহায়-গরীব রোগীদের জন্য চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা প্রদানসহ ছানি পড়া বেশকিছু রোগীকে অপারেশনের জন্য বগুড়া জেলায় নেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মজিবর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের প্রাক্তন ডিন ও ম্যাস্কিলোফেসিয়াল সার্জরী ডিপার্টমেন্ট বিএসএমএমইউ এর ফাউন্ডার’র চেয়ারম্যান অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা’র সার্বিক সহযোগিতায় এবং মোল্লা পরিবারের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রাণীনগর উপজেলাসহ আশেপাশের উপজেলার প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লা তার নিজ এলাকা রাণীনগরের গরীব অসহায় ও সাধারণ মানুষদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রতি বছরই বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে এধরণের ক্যাম্পের আয়োজন করে থাকেন।

 

স/শা