সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

নিউজ ডেস্ক২২ জুলাই ২০২৩২ মিনিট পড়া
রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

রাণীনগর প্রতিনিধি :
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসাবে পদায়ন হওয়ায় নওগাঁর রাণীনগর উপজেলার কয়াকুঞ্চিগ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিককে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে মহাপরিচালকের প্রিয় বিদ্যাপিঠ উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাকে এই সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন উপজেলার সুধী সমাজ। মহাপরিচালক রমজান আলী স্কুল জীবনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: শাহজাহান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস্ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন আরেক শিক্ষার্থী ও উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃতিসন্তান এবং ঢাকা মালিবাগ গোয়েন্দা (সিআইডি) শাখার কর্মকর্তা আছলাম আলী সরকার, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুত কুমার সরকার, বর্তমান প্রধান শিক্ষক আবদুস সোবহান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয় প্রঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।