সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য আটক

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৩২ মিনিট পড়া
রাণীনগরে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য আটক

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাখালগাছি-ভেবরা মাঠে একটি বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার চুরির সময় স্থানীদের সহায়তায় তাদের দুইজনকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কালুপাড়া গ্রামের আজিজার রহমান গবরার ছেলে সাজ্জাদ হোসেন ওরফে উদন (৫০) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল হাটখোলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, উপজেলার রাখালগাছি-ভেবরা মাঠে একটি বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার গভীর রাতে চুরি করছিল চোরেরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় ট্রান্সফারমার চুরির সময় হাতে নাতে চোর চক্রের সদস্য সাজ্জাদ ও শাহিনুরকে আটক করা হয়।

আটককালে তাদের কাছ থেকে চুরি করা কিছু বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক পোলে থাকা পোল টপ পিন ও ইনসুলেটর উদ্ধার করে পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত ১টি বোল্ট কাটার, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি স্লাই রেঞ্জ, ১টি কাটিং প্লায়ার, ১টি হ্যাকস ব্লেড সেটসহ অতিরিক্ত ৪টি ব্লেড, ৫ টুকরা লোহার তৈরি রড, ১টি লোহার তৈরি শাবল ও ১টি টর্চ লাইট জব্দ করা হয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে শুক্রবার মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজাতে পাঠানো হয়েছে।