সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রাণীনগরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক৭ মে ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) সহ আজিজার রহমান (৬৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে উপজেলার কাশিমপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজার রহমান কাশিমপুর সরদারপাড়া গ্রামের মৃত আফসার সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ জানান, নিজ বাড়িতে আজিজার চোলাই মদ তৈরি করে বিক্রি করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তার বাড়িতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আজিজারকে গ্রেফতার করা হয়। এরপর তার বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গীনায় মাটির নিচ থেকে ড্রাম ভর্তি চোলাই মদ তৈরির ৭৫ লিটার মাদকদ্রব্য ওয়াস (জাওয়া) উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় রাতেই আজিজারের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজিজারের বিরুদ্ধে সাতটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।