সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে গভীর নলকূপের ডেলিভারি পাইপসহ যন্ত্রাংশ লুটের অভিযোগ

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৩২ মিনিট পড়া
রাণীনগরে গভীর নলকূপের ডেলিভারি পাইপসহ যন্ত্রাংশ লুটের অভিযোগ

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে শেয়ার না দেওয়াকে কেন্দ্র করে একটি গভীর নলকূপের ডেলিভারি পাইপসহ বিভিন্ন যন্ত্রাংশ লুটের অভিযোগ উঠেছে। উপজেলার আকনা মাঠে জিয়ারুল মন্ডলের গভীর নলকূপে এ লুটপাটের ঘটনা ঘটে। লুটের পর প্রতিপক্ষরা গভীর নলকূপটি দখলের জন্য তালাবদ্ধ করে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে উপজেলা সেচ কমিটির সভাপতি ইউএনও এবং রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নলকূপের মালিক জিয়ারুল মন্ডল।

অভিযোগে জানা গেছে, উপজেলার আকনা গ্রামের কৃষক জিয়ারুল মন্ডল চলতি বছরের গত ইরি-বোরো মৌসুমে সরকারি প্রকল্পের মাধ্যমে সোলার প্যানেল সৌরচালিত একটি গভীর নলকূপ নিময় অনুযায়ী বাঁশবাড়িয়া মৌজায় আকনা মাঠে স্থাপন করেন। এরই মধ্যে স্থাপনের কিছুদিন পর আকনা গ্রামের খবির শেখ, আব্দুল মজিদ মন্ডল ও বাঁশবাড়িয়ার নবাব আলীসহ কয়েকজন ওই গভীর নলকূপের শেয়ার দাবি করেন। নলকূপের মালিক জিয়ারুল তাদের শেয়ার না দেওয়ায় জিয়ারুলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে ১ আগষ্ট সাবেক ইউপি সদস্য খবিরের নেতৃত্বে প্রতিপক্ষরা প্রকাশ্যে জিয়ারুলের গভীর নলকূপের ডেলিভারি পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এরপর প্রতিপক্ষরা নলকূপে তালা দেয়।

ভুক্তভোগী গভীর নলকূপের মালিক জিয়ারুল মন্ডল জানান, প্রতিক্ষপকে নলকূপের শেয়ার না দেওয়ায় তারা আমার নলকূপে লুটপাট চালিয়েছে। আমার নলকূপটি প্রতিপক্ষরা দখল করার চেষ্টা করে যাচ্ছেন। এর প্রতিবাদ করায় আমাকে বিভিন্নভাবে তারা হুমকি-ধামকি দিয়ে আসছে। এ ঘটনায় সুষ্ঠ বিচার চেয়ে আমি রাণীনগর থানায় এবং উপজেলা সেচ কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য খবির শেখ বলেন, আমাদের বিরুদ্ধে লুটের যে অভিযোগ করা হয়েছে তা সম্পন্ন মিথ্যা। নলকূপ স্থাপনের সময় জিয়ারুল নিজেই আমাদের বেশ কয়েকজনকে শেয়ার দিয়েছেন। তিনি আরও বলেন, জিয়ারুল গভীর নলকূপের পানি সেচের কোন হিসাব আমাদের দেয়নি এবং এখন আর আমাদের শেয়ার দিতে চান না। এ কারনেই বিষয়টি সমাধানের জন্য ডেলিভারি পাইপ খুলে নিয়ে এসেছি ও নলকূপে তালা দিয়েছি।

এ বিষয়ে রাণীনগর উপজেলা সেচ কমিটির সভাপতি ইউএনও শাহাদাত হুসেইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।