সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে আ.লীগের নেতাদের উপর ককটেল বিস্ফোরণ, আহত ৩

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৩২ মিনিট পড়া
রাণীনগরে আ.লীগের নেতাদের উপর ককটেল বিস্ফোরণ, আহত ৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নিমন্ত্রণ শেষে মোটরসাইকেল করে ফেরার পথে আওয়ামীলীগের ৬ জন নেতাকর্মীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের রেলগেট-ঝিনা সড়কের বিষ্ণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

এতে আহত হয়েছেন আওয়ামীলীগ ও যুবলীগের ৩ জন নেতাকর্মী। এ সময় দুর্বৃত্তরা আওয়ামীলীগ নেতাকর্মীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল সরদার (৫৫), যুবলীগের সদস্য জুয়েল (৩৬) ও ময়নুল খন্দকার (৪২)। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, বড়বড়িয়া এলাকা থেকে দাওয়াত খেয়ে আমাদের ৬ জন নেতাকর্মী ৩টি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। ওই মুহুর্তে মোটরসাইকেল ভাঙচুরসহ নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

এতে আমাদের তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে রাণীনগরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। তাদের এই অপচেষ্টার সমুচীত জবাব দেবে উপজেলা আওয়ামীলীগ। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গেলে সেখানে ককটেল বিস্ফোরণের বেশ কিছু সরঞ্জামাদি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অন্তত ৩টি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।