সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে আর্থিক সহায়তা

Silk City২৩ মে ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে আর্থিক সহায়তা

 

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করেছেন উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তাদের এ আর্থিক সহায়তা করা হয়।

এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুর মোড়ে একটি মার্কেটের চার ব্যবসায়ীর ৫টি দোকান ঘরে ও একটি ছ’মিলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে মালামালসহ দোকান ঘরগুলো পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ওইসব ব্যবসায়ীরা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সেখানে ছুটে যান রাণীনগর উপজেলা ও কালিগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্থ চার ব্যবসায়ীর হাতে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তফা ইবনে আব্বাস। পরবর্তীতে তাদের আরো সহযোগীতা করার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামিনুর ইসলাম শামীম, সদস্য আব্দুল কাহার ও কালিগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রকুনুজ্জামান প্রমুখ।