ভ্রাম্যমান প্রতিনিধি:
চাপাইনবাবগঞ্জে রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে সোনামসজিদ বন্দর কর্তৃপক্ষ-ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিঃ এর মিলনায়তনে কর অঞ্চল, কাস্টম এক্সাসাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহীর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচির নজিবুর রহমান।

এ সময় সাপটা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কার্গো ক্লিয়ারেন্স, পণ্য খালাস সময়ক্ষেপণ ও অন্যান্য ভোগান্তি নিরসনে যাবতীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়ে তিনি বলেন স্থল বন্দরের সকল ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, স্ক্যানিং , ওযেব্রীজ ও সেবা প্রদান সংক্রান্ত আধুনিক যন্ত্রনাপতির সর্বশেষ অবস্থা পরিমান, চাহিদা প্রভুতি নিরুপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সফল পদক্ষেপের মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজস্ব বোর্ড একটি করদাতা, শিল্প, বিনিয়োগ, ব্যবসা তথা রাজস্ববান্ধব সেবা ধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই সকল পর্যায়ের করদাতাদের সেবা প্রদানের জন্য জাতীয় রাজস্ববোর্ড বদ্ধপরিকর।
শেষে তিনি রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনানয়নের লক্ষ্যে রাজস্ব বোর্ডের সুশাসন ও আধূনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় রাষ্টের সর্বক্ষেত্রে একটি রাজস্ব বান্ধব সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -১শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাঃগোলাম রাব্বানী, সোনামসজিদ স্থল বন্দরের সি এ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাধারন সম্পাদক , আমদানী রপ্তানী গ্রুপের সভাপতি ও সাধারন সম্পাদক, শ্রমিক সমন্বয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক স্থল বন্দরের জাতীয় রাজস্ব বোর্ডের উদ্ধতন কর্মকর্তা ও কর্মচারী,স্থল বন্দরের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ সি এ্যান্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সকল সদস্য, আমদানী ও রপ্তানীকারক সমিরি সদস্যরা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
স/শ









