রাজশাহীর খবর

রাজশাহী হাসপাতালের চিকিৎসক কাজেম আলীকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলীকে (স্কিন স্পেশালিস্ট) উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে রাজশাহী পপুলারের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড়ে আনুমানিক ১১ টা ৪৫ টার সময় তাকে হত্যা করা হয়। বর্ণালীর মোড়ে অজ্ঞাত নামা মাইক্রোবাস থেকে নেমে তার মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।

বাড়ি ফেরার সময় ডা. কাজেম আলীর সাথে ছিলেন গ্লোব ফার্মাসিউটেক্যালের মেডিকেল রিপ্রেজেনটিভ শাহীন। তিনি বলে, তিনজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে চিকিৎসক কাজেম আলীকে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় রাতে ডা. কাজেম আলীকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তা শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। পরিবারকে দ্রুত মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঘটনার পরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

ট্যাগ: