নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর জেলা বিএনপির নতুন কমিটির নাম ঘোষণা করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি করা হয়েছে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক করা হয়েছে শফিকুল হক মিলনকে।

অপরদিকে জেলায় সভাপতি করা হয়েছে তোফাজ্জল হোসেন তপুকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মতিউর রহমান মন্টুকে। দুটি কমিটিরই মোট সদস্য ৩৭ জন করে।
তবে দুটি কমিটিরই শুধু সভাপতি-সম্পাদকের নাম আজ মঙ্গলবার কেন্দ্র থেকে প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) সহ-দফতার সম্পাদক মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত মঙ্গলবার বিকেলে ঢাকার সংবাদ মাধ্যমগুলোতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি ও এ্যাডঃ শফিকুল হক মিলনকে সাধারণ সম্পদদক করে ২১ সদস্য বিশিষ্ট (আংশিক কমিটি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজশাহী মহানগর নির্বাহী কমিটি এবং এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপুকে সভাপতি ও এ্যাডভোকেট একেএম মতিউর রহমান মন্টুকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট (আংশিক কমিটি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজশাহী জেলা নির্বাহী কমিটি মাননীয় চেয়ারপার্সনের নির্দেশক্রমে দলের মহাসচিব মহোদয় অনুমোদন করেছেন।
এদিকে মহানগর বিএনপির সভাপতি মনোনীত হওয়ার বিষয়ে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন বুলবুল তার প্রতিক্রিয়ায় বলেন, দলের সকলের মতামত নিয়ে রাজশাহী মহানগর বিএনপিকে এগিয়ে নিতে কাজ করে যাবো। এখানে কোনো ভেদাভেদ থাকবে না।’
স/আর










