সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

রাজশাহী বিভাগের হটস্পট বগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক১ জুন ২০২০১ মিনিট পড়া
রাজশাহী বিভাগের হটস্পট বগুড়ায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগের হটস্পট বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১ জুন) রাতে শজিমেকের ১৮৮ ও টিএমএসএস এর ২০ ফলাফলে বগুড়ায় ৩৫ জন পজিটিভ শনাক্ত হয়। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ায় নতুন করে ৩৫ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ ২৬ জন, নারী ৮ জন এবং শিশু একজন। এদের মধ্যে সদরের ২০ জন, সারিয়াকান্দির ৬ জন, শাজাহানপুরের ৪ জন, গাবতলী ২ জন, কাহালু, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে। সদরের মধ্যে মালগ্রাম, জলেশ্বরীতলা, কলোনী, শিববাট্টি, সাবগ্রাম, মালতীনগর, নারুলী, সুত্রাপুর, আটাপাড়া, হাকিড় মোড়। শজিমেকের ১৮৮ ও টিএমএসএস এর ২০ ফলাফলে বগুড়ায় (৩৫ জন পজিটিভ)।

বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। মৃত্যু ১ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৩৭১ জন।

স /আর