রাজশাহীর খবর

রাজশাহী নগরীতে যুবককে হত্যা, হাত-পা বাধা লাশ পড়েছিলো বাইপাশের ধারে

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবকের নাম স্বপন (৩৬)। তিনি নগরীর খড়খড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার সকালে নগরীর খড়খড়ি বাইপাশ এলাকার গ্যাস পাম্পের পাশে রাস্তার ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, স্বপন ঢাকা একটি গার্মেন্টসে চাকরি করতেন। করোনার কারণে চাকরি হারিয়ে গত রোজার ঈদের কয়দিন আগে ঢাকা থেকে চলে আসেন। এরপর ঢাকায় যাননি।

এরই মধ্যে গতকাল সোমবার রাতে কে বা কারা তাকে হত্যা করে লাশ খড়খড়ি বাইপাশের ধারে ফেলে রেখে যায়।

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। নিহতের ভাই আনিস সিল্কসিটিনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। হাত-পা বাধা ছিলো। স্থানীয় দ্বন্দ্বের জের ধরে তাকে হাত-পা বেধে পিটিয়ে হত্যা করা হয়। এরপর লাশ ফেলে রাখা হয় বাইপাশের ধারে।

স/আর

ট্যাগ: