নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের কোচ সাকলাইন জনি জাতীয় ক্রীড়া পরিষদের তায়কোয়ানদো ফেডারেশনের এ্যাডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন। আজ শুক্রবার বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের কমিটির প্রথম সভায় তিনি যোগদান করেছেন।
এদিকে, গুরুত্বপূর্ণ এই পদে সাকলাইন জনি মনোনীত হওয়ায় রাজশাহীর তায়কোয়ানদো অ্যাসোসিয়েশনের সকল খেলোয়াড় ও অভিভাবকদেন পক্ষ থেকে সাকলাইন জনিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও রাজশাহীর খেলোয়াড়দের উন্নয়নে এবার দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।










