নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা ছাত্রলীগের উদ্যোগে নানা আয়োজনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এই উপলক্ষে বুধবার সকাল থেকে পতাকা উত্তোলন, কেক কাটা, জাতির জনকসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।

দুপুর ১টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গৌরহাঙ্গা, নিউমার্কেটসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপুর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে।

পরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আকতার জাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম সজল ও উপ-দপ্তর সম্পাদক আশিক হোসেন প্রমুখ।
স/আর










