নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিন টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজবুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি মাসুম আক্তার বদি, মহসিন আলী, যুগ্ম সম্পাদক- এজাজ হোসেন উজির, সাংগঠনিক সম্পাদক- শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক- মাসুদুল আলম, দপ্তর সম্পাদক- রমজান আলী, তথ্য গবেষণা সম্পাদক-আসলাম উদ্দীন, সমবায় সম্পাদক- তৌফিকুর রহমান মনা, স্থানীয় সরকার- কায়েদ উজজামান লিটন, ভূমি সম্পাদক- বজলে মামুন, কুটির শিল্প- হারুন অর রশিদ, সদস্য- আঃ জলিল, আঃ রাজ্জাক, জোয়াহের ফয়েজ টুটুল, মাসাদুল হক।

এছাড়াও গোদাগাড়ী উপজেলা সভাপতি- আল মামুন, সাধারণ সম্পাদক- ওয়াজেদ আলী খান, মোহনপুর উপজেলা সভাপতি- মহসিন আলী, সাধারণ সম্পাদক- শরিফুল ইসলাম, তানোর উপজেলা সাধারণ সম্পাদক- আরব আলী সহ সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন এবং আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে মেয়াদ উত্তির্ণ উপজেলা কৃষক লীগের কাউন্সিল করা সিদ্ধান্ত নেওয়া হয়।
স/শ










