সদ্য প্রকাশিত
খেলা

রাজশাহী কলেজে আন্ত:বর্ষ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
রাজশাহী কলেজে আন্ত:বর্ষ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজে অর্থনীতি বিভাগের আন্ত:বর্ষ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনার্স চতুর্থ বর্ষ ও দ্বিতীয় বর্ষের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অনার্স চতুর্থ বর্ষ সাত উইকেটে জয়লাভ করে।

 
সোমবার সকাল ১১ টায় রাজশাহী কলেজ মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় অনার্স ৪র্থ বর্ষ টসে জিতে অনার্স ২য় বর্ষকে ব্যাটিং’র আমন্ত্রন জানায়। নির্ধারিত দশ ওভার শেষে ২য় বর্ষ সব উইকেট হারিয়ে ৫৬ রান করতে সমর্থ হয়। জবাবে ৪র্থ বর্ষ ব্যাটিং এ নেমে মাত্র তিন উইকেট ৫৮ রান করে জয়লাভ করে। খেলায় ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের ছাত্র রায়হান।


খেলায় সকল শিক্ষাবর্ষের মোট ৭ টি দল অংশগ্রহন করে। ৭ টি দলের মধ্যে মোট ৮০ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন ৪র্থ বর্ষের ছাত্র নাইম। খেলায় রানার্স আপ হয় ২য় বর্ষ।

 
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আল- ফারুক চৌধুরী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াসীম মেজবাউল হক, সহযোগী অধ্যাপক হুমায়ন রেজা, সহকারী অধ্যাপক মিজানুল ইসলাম,মাহবুব আলম,প্রভাষক সাজেদুর রহমান প্রমূখ।

স/অ