নিজস্ব প্রতিবেদক:
মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পুরো রাজশাহী জেলা জুড়ে রাজশাহী জেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি ‘March for Tree Plantation’ অনুষ্ঠিত হয়েছে।


রাজশাহী জেলা যুবদলের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও থানায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
কর্মসূচির শুরুতে রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হয়ে বৃক্ষরোপণ করেন। পরে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে যুবদলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন।

এই সময় যুগ্ন আহ্বায়ক রাজশাহী জেলা সিনিয়র যুবদল ফাইসাল সরকার ডিকো বলেন : বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, প্রতিটি রোপণ করা গাছকে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন : দেশনায়ক তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে স্বপ্ন ও পরিকল্পনা, তা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ ও মানুষের কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করাও আমাদের দায়িত্ব। রাজশাহী জেলা যুবদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাতসহ নানা পরিবেশগত সমস্যার মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। আজ যে চারাটি আমরা রোপণ করছি, সেটি ভবিষ্যতে একটি বড় গাছ হয়ে মানুষকে ছায়া, অক্সিজেন ও ফল দেবে। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যার বিষয়টিও আমাদের নিশ্চিত করতে হবে।

সাবেক মেয়র চারঘাট পৌরসভা জাকিরুল ইসলাম বিপুল বলেন : রাজশাহীর প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামে পরিবেশবান্ধব কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। যুবসমাজকে এ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক।
তিনি আরও বলেন : রাজশাহী জেলার প্রতিটি এলাকায় সবুজের বিস্তার ঘটানো আমাদের অন্যতম লক্ষ্য। আজকের কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ লাগাচ্ছি না, বরং একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করছি। জেলার প্রতিটি উপজেলা ও থানা পর্যায়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। রোপণ করা প্রতিটি চারার দেখভাল করতে স্থানীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হবে। একটি গাছও যেন অযত্নে নষ্ট না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। আমরা বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন : সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাজশাহী জেলা যুবদলের : ফাইসাল সরকার
সাবেক মেয়র চারঘাট পৌরসভা জাকিরুল ইসলাম বিপুল ,যুগ্ন আহ্বায়ক রাজশাহী জেলা যুবদল সাব্বির হোসেন মুকুট, রাজশাহী জেলা যুবদল
নেতা রানা মন্ডল,জেলা যুবদলের সদস্য, রেন্টু ,তানোর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মরতুজা , কাকনহাট পৌরসভা যুবদল আহবায়ক মশিউর রহমান , যুগ্ন আহ্বায়ক তানোর উপজেলা যুবদল মাহফুজর রহমান রিমন, যুগ্ন আহবায়ক তানোর উপজেলা যুবদল এমদাদুল হক, সদস্য গোদাগাড়ি উপজেলা যুবদল মোস্তাফিজুর রহমান হিমেল, আহবায়ক দুর্গাপুর উপজেলা যুবদল নাইমুল হক বিদয় সাবেক
সাবেক যুগ্ন আহ্বায়ক মোহনপুর উপজেলা যুবদল আব: রহিম , সাবেক যুগ্ন আহবায়ক মোহনপুর উপজেলা যুবদল মো: সাহারিয়ার সাজ্জাদ
যুবনেতা রাজশাহী জেলা যুবদল নাসির উদ্দিন নাফিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হবে। রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।









