সদ্য প্রকাশিত
রাজশাহী

রাজশাহীর কেন্দ্রেও আনারসের জয়

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীর কেন্দ্রেও আনারসের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে ভোট প্রদান শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত।

 

রাজশাহীর কলেজিয়েট স্কুলের ভোট কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার। ভোট গননা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে রাজশাহী কলেজিয়েট স্কুলের ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৬৭ জন। এর মধ্যে ৬৬ টি ভোট গণনা হয়েছে।

 

এই কেন্দ্রের ভোট গণনায় আনারস প্রতীক নিয়ে রাজশাহীর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৩৮ ভোট। অপর দিকে তালগাছ প্রতীক নিয়ে মাহাবুব জামান ভুলু পেয়েছেন ২৮ ভোট। অর্থ্যাৎ মোহাম্মদ আলী সরকার প্রায় ১০ ভোটে এগিয়ে রয়েছেন মাহাবুব জামান ভুলুর চেয়ে।

স/শ